পারম্ভিক কথা:
একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান, বিশেষ করে একটি দ্বীনি মাদ্রাসা কেবল দালানকোঠা বা নিছক কিতাব পাঠের নাম নয়। এটি মূলত চারটি প্রধান স্তম্ভের একটি মজবুত সমন্বয়— ছাত্র, শিক্ষক (উস্তাদ), অভিভাবক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এই চতুর্মুখী শক্তির সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি প্রতিষ্ঠানকে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে এবং সমাজকে উপহার দিতে পারে একজন যোগ্য ও আদর্শ মানুষ।
মাদ্রাসার এই চাকার যেকোনো একটি পক্ষ যদি নিজ দায়িত্ব পালনে গাফেল হয়, তবে পুরো প্রতিষ্ঠানের অগ্রগতি থমকে যায়। উস্তাদের মেহনত যেমন বৃথা যাবে যদি ছাত্র মনোযোগী না হয়, তেমনি অভিভাবকের অসচেতনতা ছাত্রের নৈতিক পতন ঘটাতে পারে। আবার সঠিক ব্যবস্থাপনা ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন অসম্ভব। তাই যোগ্য ও আদর্শ আলেম বা সুনাগরিক তৈরির লক্ষ্যে প্রত্যেকের সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। আজ আমরা ক্বারী ইয়াকুব আলী (রহ.) মাদ্রাসার প্রেক্ষাপটে এই সমন্বিত দায়িত্ববোধ ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবো।
অনুষ্ঠানসূচী ও বিষয়াবলী
- ১. সূচনা: পবিত্র কুরআন তিলাওয়াত ও হামদ-নাদ।
- ২. স্বাগত ভাষণ:
- ৩.মাদরাসার শিক্ষাদীক্ষার অবস্থা ও ভবিষ্যৎ প্লান
- ৪.মাদ্রাসার বর্তমান পরিস্থিতি:তাকাযা ও কার্যক্রমের সারসংক্ষেপ।
- ৫.ছাত্রদের উদ্দেশ্য আলোচনা
- ৬.অভিভাবকেদর বিষয়ে আলোচনা
- ৭.স্বচ্ছতা ও আর্থিক ব্যবস্থাপনা
- ৮.কুরবানি দাতা অভিভাবকদের প্রতি আবেদন
- ৯.পুরস্কার বিতরণ: মাসিক পরীক্ষায় ভালো ফল করা ছাত্রদের উৎসাহ প্রদান।
- ১০. সমাপনী: দোয়া ও মোনাজাত।
- ১১.আপ্যায়ন ও মেহমানদারী
প্রাথম পর্ব
- (ক)শুরু: পবিত্র কুরআন তিলাওয়াত ও হামদ-নাদ।
- (খ)শুভেচ্ছা বক্তব্য: মাদ্রাসার পক্ষ থেকে আগত অভিভাবকদের স্বাগতম জানানো।
ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশনা
- (ক)ইলমের গুরুত্ব: পড়াশোনার পাশাপাশি আমল ও আখলাকের সমন্বয়ে নিজেকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। (ছাত্র এবং গার্ডিয়ান উভয়কেই মুখাতব করে আলোচনা করা।)
- (খ)শৃঙ্খলার প্রয়োজনীয়তা: মাদ্রাসার আইন-কানুন মেনে চলা এবং সময়ের সঠিক ব্যবহার করা।
- (গ) বাসায় যাওয়ার পর বাবা মায়ের খেদমত করা।
- (ঘ)কুরআন তিলাওয়াত ও নামাজ নিয়মিত জামাতের সাথে আদায় করা।
- (ঙ) ছুটির তারিখে নির্ধারিত সময়ে উপস্থিত হওয়া
- (চ)ছুটি শেষে মাদরাসায় উপস্থিত হওয়ার পর বাসায় পড়াশোনা ও আমলের হিসেব নেওয়া। সম্ভব অভিভাবকদের দস্তখত সম্বলিত কাগজ রিপোর্ট নেওয়া
মাদ্রাসার শিক্ষাদীক্ষার বর্তমান পরিস্থিতি ও ব্যবস্থাপনা
- (ক)শিক্ষার মান: বর্তমান সিলেবাস এবং ছাত্রদের উন্নতির গ্রাফ অভিভাবকদের সামনে তুলে ধরা।
- (খ)স্বচ্ছতা ও আর্থিক ব্যবস্থাপনা: অভিভাবকদের স্পষ্ট জানানো যে, ছাত্রদের থেকে গৃহীত বেতন ও খাবার খরচ সরাসরি তাদের ব্যবস্থাপনা এবং শিক্ষকদের সম্মানী বাবদ ব্যয় হয়। এটি একটি অলাভজনক দ্বীনী সেবামূলক প্রতিষ্ঠান
- (গ)যাকাত ও লিল্লা ফান্ড: যেসকল মেধাবী ছাত্র আর্থিক সংকটের কারণে পূর্ণ খরচ দিতে পারে না, তাদের জন্য একটি 'যাকাত ফান্ড' বা 'লিল্লা ফান্ড' গঠন করা হয়েছে।
- (ঘ) ফান্ডে সামর্থ্যবান অভিভাবক, মেহমান,এলাকাবাসীর প্রতি মুক্তহস্তে দানের আহ্বান জানানো। একজন মাদরাসার ছাত্র অভিভাবক হিসেবে মাদরাসার হিতাকাঙ্ক্ষী হওয়া এবং নিজের আত্মীয়স্বজনদের অবহিত করা
অভিভাবকদের প্রতি আলোচনা ও আচরণবিধি
- (ক)বাড়ির পরিবেশ: মাদ্রাসার শিক্ষার প্রতিফলন যেন বাড়িতেও থাকে, সেদিকে খেয়াল রাখা।
- (খ)পরিবারের সকল সদস্যদের পাঁচ ওয়াক্ত নামাজসহ অন্যান্য ফরজিয়াত আমলের পাবন্দি করা।
- (গ)স্বামী-স্ত্রী, পরিবারের বড়দের ফ্যামিলি আচরণ বিধি থেকে সন্তানদের সাথে গোপনীয়তা রক্ষা করা।
- (ঘ)পাড়া-প্রতিবেশীর দুষ্টু ছেলেদের সাথে আপনার সন্তানকে মিশতে না দেওয়া।
- (ঙ)শিক্ষকদের প্রতি সম্মান: শিক্ষকদের সাথে সর্বদা বিনয়ী আচরণ করা। মনে রাখা প্রয়োজন, অভিভাবক যদি শিক্ষককে সম্মান করেন, তবেই ছাত্রের মনে শিক্ষকের প্রতি ভক্তি আসবে এবং সে শিক্ষা গ্রহণ করতে পারবে। শিক্ষকদের সাথে (ঙ)অভিভাবকদের দুরাচারী ছাত্রোর ইলেম থেকে মাহরুম হওয়ার কারণ।
- (চ)পরামর্শের মাধ্যম: কোনো বিষয়ে অভিযোগ বা পরামর্শ থাকলে সরাসরি অফিসে এসে কথা বলা, (ছ)ছাত্রদের সামনে শিক্ষকদের সমালোচনা না করা।
- (ছ)শিক্ষকদের ব্যাপারে ছাত্রদের বাচ্চাসূলভ অভিযোগে ক্ষুদ্ধ না হওয়া।ছাত্রকে বোঝানোর চেষ্টা করা। অনাকাঙ্ক্ষিত কোন বিষয়ে অভিযোগ পেলে মাদরাসা কর্তৃপক্ষকে অবশ্যই যাথাসময়ে অবহিত করা।
- (জ) স্বাস্থ্যের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দোওয়া,ঠান্ডা -জ্বর,বিশেষ করে যাদের চুলকানি ছুটির সময়ে নিয়মিত ড্রেসিং করে ডাক্তারের পরামর্শে ঔষধ সেবনের ব্যাবস্থা করানো।
- (ঝ) বিবাহ-শাদী পারিবারিক অনুষ্ঠানের প্রোগ্রাম ছাত্রের নির্দিষ্ট ছুটির সময়ে আয়োজন করা।
- (ঞ)আত্নীয়-স্বজন এবং সামাজিক অনুষ্ঠান যথাসম্ভব বর্জন করানো।
অভিভাবকদের মতামত গ্রহণ
একটি নির্দিষ্ট সময় রাখা যেখানে অভিভাবকরা তাদের সন্তানদের অগ্রগতি বা মাদ্রাসা ব্যবস্থাপনা নিয়ে সংক্ষিপ্ত ও গঠনমূলক মতামত দিতে পারবেন।
পুরুষদ গার্ডিয়ানদের স্ব-শরীরে মতামত নেওয়া।
মহিলাদের থেকে লিখিতভাবে মতামত নেওয়া
এতে মাদ্রাসার প্রতি তাঁদের দায়িত্ববোধ ও আস্থা বাড়বে।
ষষ্ট পর্ব
কুরবানি ও সামাজিক দায়িত্ব
- (ক)কুরবানি দাতা অভিভাবকদের প্রতি: যারা এ বছর কুরবানি দিচ্ছেন, তাদের আমল যেন কবুল হয় সেই দোয়া করা।
- (খ)সহযোগিতার আহ্বান: কুরবানির একটি অংশ বা চামড়ার অর্থ মাদ্রাসার এতিম ও দরিদ্র ছাত্রদের ফান্ডে দেওয়ার গুরুত্ব আলোচনা করা। এটি মাদ্রাসার উন্নয়ন ও দরিদ্র ছাত্রদের সহায়তায় বড় ভূমিকা রাখে।
সমাপ্তি ও দোয়া
- (ক)মোনাজাত: ক্বারী ইয়াকুব আলী (রহ.)-এর রূহের মাগফিরাত কামনা এবং উপস্থিত সকলের কল্যাণ ও মাদ্রাসার উন্নতির জন্য বিশেষ দোয়া।
- (খ) ছাত্র-গার্ডিয়ানদের আর্থিক স্বচ্ছলতা,সুস্থ থাকার এবং দ্বীনী পরিবেশে রাখার দোয়া করা।
- (গ)জীবিত-মৃত সকলের জন্য দোয়া করা
- (ঘ)আপ্যায়ন: উপস্থিত অভিভাবকদের জন্য হালকা নাস্তা বা সাধ্যানুযায়ী আপ্যায়নের ব্যবস্থা করা।
পরিশেষে বলবো দ্বীনি শিক্ষা কেবল মাদ্রাসার চার দেয়ালের ভেতরের বিষয় নয়, এটি একটি সামগ্রিক সাধনা। দেশ-জাতী, সমাজ এবং ইসলামের খেদমতের জন্য আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যদি আমাদের সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে দেখতে চাই, তবে উস্তাদদের প্রতি ভক্তি, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রতি আস্থা এবং নিজের সন্তানের প্রতি নিবিড় তদারকি নিশ্চিত করতে হবে। কুরবানির এই পবিত্র সময়ের আগে আমাদের এই অঙ্গীকার হোক—আমরা সবাই মিলে মাদ্রাসার এই দ্বীনি খেদমতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সন্তানদের দ্বীনের জন্য কবুল করুন। আমীন।
আইডিয়া ও বিশ্লেষণ : তোফায়েল আহমাদ

0 মন্তব্যসমূহ